বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়ায় রুবেল(৩৮) নামক এক মাদকাসক্ত ছেলেকে ৪লিটার দেশীয় মদ সহ পুলিশের হাতে তুলে দিলেন বাবা।

২২আগস্ট (শুক্রবার) বিকেলে রুবেলের পিতা শফিক আহামদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ০১ ওয়ার্ডের মছনেরহাট এলাকার নিজ বাড়ি থেকে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হুদার নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত মোঃ রুবেল (৩৮)একই এলাকার হাজী শফিক আহমদ’র পুত্র।

রুবেলের পিতার অভিযোগ, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। এ বিষয়ে সামাজিকভাবে একাধিকবার বিচার হলেও কিছুদিন যেতে না যেতেই সে পুনরায় মদ পান করে পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। তার এমন আচরণের ধারাবাহিকতায় উল্লেখিত আজ ও সে মদ পান করে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া-বিবাদ শুরু করে। একই সময় সমাজের লোকদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। পরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে ইউপি সদস্য আবু বক্করকে খবর দেন। তাঁর পরামর্শে ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাংলা মদসহ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর জানান, রুবেলের একাধিকবার সামাজিকভাবে বিচার করা হয়েছে। বাহির থেকে এলাকায় লোক এনে মদ পানের আসর বসায়। অবশেষে পিতা অতিষ্ঠ হয়ে আমার পরামর্শে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদসহ তাকে আটক করে চুনতি পুলিশ ফাঁড়ি হেফাজতে নিয়ে যান।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ রবিউল আলম খাঁন জানান, পিতার অভিযোগ পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে ৪লিটার চোলাই মদসহ রুবেলকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়। বাড়িতে কিছুদিন ধরে রুবেল মদ খেয়ে মাতলামি করছিল। ছেলের বিরুদ্ধে পিতা বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...