বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চকরিয়ায় থানা হাজতে যুবকের মৃত্যু: তিন পুলিশ প্রত্যাহার, তদন্তে নেমেছে প্রশাসন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় থানার হাজতে দুর্জয় চৌধুরী (২৮) নামে এক যুবকের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে। পরে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘হাজতে আত্মহত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে’ এএসআই মোহাম্মদ হানিফ মিয়া, কনস্টেবল মহি উদ্দিন ও ইশরাক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে বিকেল ৩টার দিকে স্থানীয়রা থানার সামনে বিক্ষোভে নামে। চকরিয়া ইমাম সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ বলেন,“প্রিজন সেলে কিভাবে মানুষ মারা যায়? এটা আত্মহত্যা নাকি হত্যা—তার সঠিক তদন্ত চাই। চকরিয়ার মানুষ জানতে চায়, দুর্জয়কে কেন নির্যাতন করা হলো?”

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাশ জানান, থানার সিসিটিভি ফুটেজে দুর্জয়ের চলাফেরার দৃশ্য ধরা পড়েছে। তবে আত্মহত্যার দৃশ্য পুরোপুরি ধারণ হয়নি।তিনি বলেন, “ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কি না—তা তদন্ত কমিটি খতিয়ে দেখছে।”

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।“বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।”

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের মামলায় বিদ্যালয়ের শিক্ষকরা দুর্জয়কে থানায় সোপর্দ করেন। রাত ১১টার দিকে তাকে হাজতে রাখা হয়।শুক্রবার ভোরে থানার হাজতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড হিন্দুপাড়ার বাসিন্দা কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...