বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে মব সৃষ্টি করে গণপিটুনিতে কিশোর নিহত, বাবা-সহ আহত তিনজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে চুরির অপবাদে গণপিটুনিতে মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের বাবা লোকমানসহ আরও দুই কিশোর গুরুতর আহত হন।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে ইউনিয়নের সাকর আলী তালুকদার বাড়ির চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিন ওই এলাকার মুহাম্মদ লোকমানের ছেলে।

ফটিকছড়ি থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাহিন, মানিক ও রাহাত সিএনজি অটোরিকশায় এলাকায় ফেরে। এ সময় ওতপেতে থাকা একদল যুবক তাদের ধাওয়া করে। তারা পালিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলে চুরির অপবাদ দিয়ে ছাদ থেকে নামিয়ে আনা হয়। পরে ভোর পর্যন্ত চেইঙ্গার ব্রিজ এলাকায় তিন কিশোরকে বেধড়ক মারধর করা হয়।

এ সময় ছেলেকে উদ্ধার করতে গেলে মাহিনের বাবা লোকমানকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন।

নিহতের ফুফু সুখী বেগম বলেন, “আমার ভাইপো পানি চেয়েছিল, সেটিও তারা দিতে দেয়নি। রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে তাকে হত্যা করেছে।”

নির্মাণাধীন ভবনের মালিক মোবারক জানান, “আমার ঘরে কোনো চুরির ঘটনা ঘটেনি। হঠাৎ লোকজনের চেঁচামেচি শুনে ঘুম ভাঙলে দেখি কয়েকজন কিশোরকে ধরে নিয়ে যাচ্ছে।”

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, “চোর সন্দেহে গণপিটুনিতে কিশোরটি নিহত হয়েছে; তবে এটি আইনবহির্ভূত।”

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিম পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন এবং স্থানীয়দের আইন মেনে চলার আহ্বান জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...