শনিবার, ২ মে ২০২৬

চকরিয়া থানা হাজতে যুবকের আত্মহত্যা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী(২৭) নামে এক যুবকের আত্নহত্যা করেছে।

নিহত দূর্জয় চৌধুরী বাকক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড ভরামুহুরী এলাকার কমল চৌধুরীর ছেলে তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছে।

থানা সূত্রে জানা যায়, চেক প্রতারণার মামলায় গ্রেফতারের পর দুর্জয়কে থানার হাজতে রাখা হয়।

শুক্রবার ভোরে হঠাৎ হাজতের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

চকরিয়া থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্জয় আত্মহত্যা করেছেন। তবে ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এদিকে হেফাজতে থাকা অবস্থায় এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারও বলছে, থানায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।কি কারণে আত্নহত্যা করছে তা এখানো জানা যায় নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল ফোনে অনেকবার কল দেওয়া হলে তিনি রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...