রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ইসির ইউটিউব চ্যানেল উদ্বোধন

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

অফিশিয়াল ইউটিউব চ্যানেল খুলেছে নির্বাচন কমিশন (ইসি)। পরে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে দেশবাসীর উদ্দেশে এক ভিডিও -বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের বিষয়টি জানিয়েছে সংস্থার জনসংযোগ শাখা।

ইসির ইউটিউব চ্যানেলে দেশবাসীর উদ্দেশে সিইসি বলেন, ‘কমিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করছি। দেশবাসীর কাছে এই চ্যানেলের মাধ্যমে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত সব তথ্য নির্ভরযোগ্যভাবে, সহজভাবে এবং বিস্তারিতভাবে উপস্থাপন করবো। আমাদের ইউটিউব চ্যানেলে মূলত থাকবে— নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য। এতে থাকবে ভোটার নিবন্ধন, নির্বাচন সংশ্লিষ্ট সময়ক্ষণ, প্রার্থীদের করণীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কিত তথ্য। এছাড়া ভোটার হিসেবে দায়িত্ব এবং কর্তব্যের বিষয়ে তথ্য থাকবে।’

তিনি বলেন, ‘আমাদের মূল ফোকাস থাকবে— নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী, সমাজের পিছিয়ে পড়া জনগণকে মূল ধারার সঙ্গে সম্পর্কিত করা। তাদেরকে যেন আমরা নির্বাচন সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত করতে পারি। তারা যেন সচেতনভাবে দেশের গণতান্ত্রয়ানে অবদান রাখতে পারে, সে সুযোগ আমরা সৃষ্টি করতে চাই। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার প্রতি স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের তথ্যাবলি বিস্তারিতভাবে ও সুন্দরভাবে এবং গ্রহণযোগ্যভাবে জনগণের সামনে উপস্থাপন করতে চাই— যাতে করে মানুষের আস্থা এবং আমাদের স্বচ্ছতা আরও সুদৃর হয়।’

সিইসি বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো— ইদানিং একটা বড় চ্যালেঞ্জ আমাদের মধ্যে দেখা দিয়েছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার। মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য দিয়ে ভিডিও, অপতথ্য দিয়ে ভিডিও— এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যেকোনও তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। পাওয়া মাত্র এটা বিশ্বাস করে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন, তাহলে আগে যাচাই করে নেবেন এবং যদি বিশ্বাস করেন— তাহলে আগে যাচাই করে তারপরে বিশ্বাস স্থাপন করবেন। আমি আশা করবো, আপনারা আমাদের এই ভিডিওটা নিয়মিত দেখবেন এবং চ্যানেলটা সাবসক্রাইব করবেন।’

তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে সবাই মিলে লড়াই শুরু করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপদার্থ প্রচারের যে প্রয়াস, সেটা মোকাকিলায় আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ্বান জানাই এবং সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে আমরা সহযোগিতা করি। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের একটি ফেসবুক পেজে আপনারা নির্বাচন সংক্রান্ত সঠিক তথ্য পাবেন। দেশবাসীকে আমরা আমাদের এই প্রয়াসের সঙ্গে পেতে চাই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...