বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চকরিয়া বিএনপির সম্মেলন কাল, নেতাকর্মীদের মাঝে উৎসাহ – উদ্দীপনা 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া বিএনপির সম্মেলন ২৩ আগস্ট, নেতা কর্মীদের মাঝেে উৎসাহ উদ্দীপনা প্রস্তুত প্যান্ডেল ও মঞ্চ চলছে সাজসাজ রব কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল শনিবার (২৩আগস্ট) চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় সাড়ে পাঁচ বছর পর এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উল্লাসের সৃষ্টি হয়েছে । ইতোমধ্যে উপজেলাজুড়ে সাজসাজ রব উঠেছে।

উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ। উক্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকার তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক। এছাড়া জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

চকরিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব এম মোবারক আলী জানান, এবারের সম্মেলনে চারটি সাংগঠনিক ইউনিটসহ ১৫ ইউনিয়নের এক হাজার ৬৫ জন কাউন্সিলর এবং উপজেলা কমিটি ও কো-অপ্ট থেকে আসা কাউন্সিলররা ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সম্মেলন সফল করতে মূল প্রস্তুতি কমিটি ছাড়াও ১০টি উপকমিটি গঠন করা হয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা এ এম ওমর আলী বলেন, সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০২০ সালের ১২ মার্চ। সরকারি নানা বাঁধা ও মামলার মধ্যেও তা অনুষ্ঠিত হয়। এবার পরিস্থিতি ভিন্ন। আশা করছি, চকরিয়া উপজেলা ছাড়াও মাতামুহুরি ও পেকুয়া উপজেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী অংশ নিয়ে সম্মেলনকে স্মরণীয় করে তুলবে।

একাধিক কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি পদে লড়াই করতে পারেন জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক,কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছারুল হক বাবুল মিয়া ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব এম মোবারক আলী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মনজুর, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলী (সাংবাদিক), চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল সিকদার ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ছাবু।

৫ আগস্টের পর চকরিয়া উপজেলা বিএনপির আগের আহবায়ক কমিটি বিলুপ্ত করে আবারও নতুন আহবায়ক কমিটি দেয়া হয়। উক্ত কমিটিতে আলহাজ্ব এনামুল হককে পূণরায় আহবায়ক সাবেক ছাত্রনেতা এম মোবারক আলীকে সদস্য সচিব করে আংশিক কমিটি দেয়া হয়। এ আহবায়ক কমিটি দুই সদস্যবিশিষ্ট ছিল। অর্থাৎ এ কমিটি কমিটি পূর্নাঙ্গ কমিটি ছাড়াই প্রায় এক বছর অতিবাহিত করে।

সম্মেলন ঘিরে চকরিয়া সরকারি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ শেষ পর্যায়ে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে তোরণ তৈরির হিড়িক সৃষ্টি হয়েছে। অতিথিদের স্বাগত জানাতে চলছে ব্যাপক প্রস্তুতি। একই সঙ্গে সম্মেলন নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে, শান্তি শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের নজরদারি রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...