মিরসরাইয়ে পুকুরের পানিতে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম মো. আব্দুল্লাহ সে উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামের আলী মিঝি বাড়ির আতিকুর রহমানের ছেলে।
নিহতের বাবা আতিকুর রহমান জানান,’ বুধবার দুপুরে খেলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আর এইচ/
