বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দেশি মাছের প্রজাতি রক্ষায় জলাশয় চিহ্নিত করার আহ্বান মৎস্য উপদেষ্টার

অনলাইন ডেস্ক

সরকারের  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সারাদেশের জলাশয়গুলোকে সঠিকভাবে চিহ্নিত করে দেশি মাছের বিভিন্ন প্রজাতি রক্ষা ও সংরক্ষণ করতে হবে। জলাশয়ের গুরুত্ব ও টেকসই ব্যবস্থাপনার জন্য অভয়াশ্রম গড়ে তোলা প্রয়োজন।

আজ বুধবার ( ২০ আগস্ট ) সকালে  রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ‘টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)।

ফরিদা আখতার বলেন, “বিভিন্ন জলাশয়ে রয়েছে মাছের নানান প্রজাতি। এসব জলাশয় চিহ্নিত করে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও বৃদ্ধিতে কাজ করতে হবে। অভয়াশ্রম গড়ে তোলা মৎস্যসম্পদের উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মুক্ত জলাশয়ের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমছে।”

তিনি আরও বলেন, “আগে নীতি-নির্ধারণীতে হয়তো মনোযোগ কম ছিল, কিন্তু এখন আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মুক্ত জলাশয় সংরক্ষণে করণীয় দ্রুত করতে হবে।”

মৎস্য উপদেষ্টা জিনগত বিলুপ্তি রোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, “দেশে ৬৪ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছিল, কিন্তু বিএফআরআই’র গবেষণায় ৪১ প্রজাতির মাছ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মাছের প্রজাতি রক্ষা শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক মৎস্যসম্পদের জন্যও জরুরি।”

তিনি মাছ শিকারে বিষ ও বিদ্যুতের ব্যবহারকে উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, “মানুষ কত নিষ্ঠুর! লোভ আর তাৎক্ষণিক লাভের জন্য তারা মাছ শিকারে এসব বিপজ্জনক পদ্ধতি ব্যবহার করছে।”

প্লাস্টিক দূষণের মারাত্মক প্রভাব তুলে ধরে ফরিদা আখতার বলেন, “পানি ও প্লাস্টিক দূষণ মৎস্যসম্পদ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। সম্প্রতি একটি আন্তর্জাতিক প্লাস্টিক সম্মেলনে বাংলাদেশও স্বাক্ষর না করে বেরিয়ে এসেছে, কারণ প্রকৃতির জন্য প্লাস্টিক চুক্তি ক্ষতিকর।”

সেমিনারে বিএফআরআই’র মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা ও মৎস্যজীবী।বিএফআরআই’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...