শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

লামায় দুজন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা, হাসপাতাল যেন নিজেই রোগী

বিপ্লব দাশ, লামা

বান্দরবান জেলার সবচেয়ে জনবহুল উপজেলা লামায় একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি মিলে প্রায় তিন লাখ মানুষের বসবাস। অথচ এখানের ৫০ শয্যাবিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২৩ জন ডাক্তারের বিপরীতে মাত্র দুজন ডাক্তার এবং ২৭ জন নার্সের বিপরীতে কর্মরত আছেন মাত্র সাতজন। ফলে জনবহুল এ উপজেলা ও পাশের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নবাসীকে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা।

এছাড়া ২০২৩ সালে ভয়াবহ বন্যার পানিতে ডুবে এক্স-রে মেশিন, অ্যানেসথেসিয়া মেশিন, ইসিজি মেশিনসহ অপারেশন থিয়েটারের যাবতীয় মেশিনারিজ বিনষ্ট হওয়ার পর থেকে আজ পর্যন্ত পুনঃস্থাপনের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল, চক্ষু, মহিলা ও শিশুরোগসহ প্রসূতি বিভাগে কোনো চিকিৎসক নেই।

আন্তঃবিভাগে ভর্তিকৃত রোগী হামিদা বেগম,আনোয়ার হোসেন ও রিংরা মুরুংসহ অনেকে বলেন,বিদ্যুৎ চলে গেলে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সটি ভুতুড়ে পরিবেশে পরিণত হয়। তাছাড়া টয়লেটগুলো অপরিষ্কার। দরজা-জানালাগুলো বেশিরভাগ অকেজো। ঠিকমতো পানি থাকে না। প্রতিদিন শতশত রোগী সামলাতে নার্সরা হিমশিম খাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশার বিষয়ে পৌরসভার কাউন্সিলর মো. সাইফুদ্দিন বলেন,দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক ও সেবিকা না থাকায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ গরিব ও অসহায় মানুষ ন্যায্য চিকিৎসাসেবা পাচ্ছেন না। এছাড়া ওষুধ সংকট লেগেই আছে। সাধারণ সর্দি-কাশি,জ্বর, ডায়রিয়া, টাইফয়েড, ভাইরাস, পেটের নানা অসুখের ওষুধ, স্যালাইন কিছুই এখানে পাওয়া যায় না। জনবল সংকটের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই এখন রোগী। চিকিৎসক, সেবিকা, রোগ নির্ণয়ক মেশিনারিজ, অন্য জনবল ও বিদ্যুৎ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান বলেন,সমতলের তুলনায় উপজেলাটি পাহাড়ি এলাকা হওয়ায় স্থানীয়রা ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হন বেশি। প্রতিদিন গড়ে বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ রোগী সেবা নেন ও অভ্যন্তরীণ বিভাগে শতাধিক রোগী ভর্তি থাকেন। এসব রোগীদের সেবা দিতে গিয়ে আরাম-বিশ্রামের সুযোগ হয় না। অথচ নিয়ম হলো দিনে একজন ডাক্তার দশজন রোগী দেখবেন। অপরদিকে ভর্তিকৃত শতাধিক রোগীকে ২৪ ঘণ্টা সেবা দিচ্ছেন সাতজন নার্স। টানা ডিউটি করতে গিয়ে নার্সরাও অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান সিনিয়র সেবিকা নিলীমা রানি। এ বাস্তবতায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গরিব অসহায় জনসাধারণ।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম দ্রুত শূন্যপদে চিকিৎসক ও সেবিকাসহ অন্যসব জনবল নিয়োগের দাবী করে বলেন, সামান্য দুর্ঘটনায় আহত রোগী ও প্রসূতি মায়ের চিকিৎসার জন্য রোগীকে দৌড়াতে হয় কক্সবাজার ও চট্টগ্রামে। এখানকার জনসাধারণ অধিকাংশ গরিব ও অসহায়। তাই অনেকের পক্ষে দূরের কোনো হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। তাই জনবল সংকট নিরসন অতি জরুরি হয়ে উঠেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...