শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বান্দরবানের রুমায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক তিন, সালিশে বিচার নিয়ে সমালোচনা 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ধর্ষণের মতো জঘন্যতম সামাজিক অপরাধ বেড়েই চলেছে পাহাড়ে,এই ধরনের অপরাধে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের কেউ জড়িত থাকলে,সামাজিক বিচারের মাধ্যমে তা সুরাহা করা হয়,বাংলাদেশের চলমান নারী ও শিশু নির্যাতন অথবা ধর্ষণ আইনে অপরাধীদের বিচার হয়না বা রহস্যময় কারনে ধর্ষিত ভিকটিমের পরিবার থানায় মামলা করতে আশে না। এমনি এক ধর্ষণের ঘটনা ঘটার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে।

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের আলেচু পাড়ার স্থানীয় বাসিন্দার পঞ্চম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রী সিংমেহ্লা মারমা নামে এক শিশুকে একই এলাকার পাঁচজন যুবক পর্যায়ক্রমে ধর্ষণ করে।

এই ঘটনার এক সপ্তাহ পর গত মঙ্গলবার(১৯শে আগস্ট) স্থানীয় মেম্বার, হেডম্যান ও পাড়া প্রধানসহ (কারবারী) পাড়ার গণমাণ্য ব্যক্তিবর্গ নিয়ে সামাজিক শালিশ বিচার বসায়।

ঘটনাটি ধামাচাপা দেয়ার অপচেষ্টায় মারমা জনগোষ্ঠীর সামাজিক আইনের রীতিনীতি অনুসারে ধর্ষিত পরিবারকে চিকিৎসা খরচের জন্য পাঁচজন ধর্ষক কে ১০হাজার টাকা করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করে ভিকটিমের বাবা-মা কে আপোষ করানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইন্দু পাড়া প্রধান থোয়াইসা মারমার উপস্থিতিতে এই বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয় মেম্বার গংবাসে মার্মা এর ভাষ্যমতে, সামাজিক সালিশে ভুক্তভোগীর বক্তব্যে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা রাংমেশের মার্মার ছেলে শৈহাইনু মার্মা প্রথম তাকে ধর্ষন করে পরে বিষয়টি তার মাধ্যমে তার বন্ধু ক্যাহ্লা ওয়াইং, ক্য ওয়ং সাই, চহাই, উহাই সিং ও ক্য সাই ওয়ং জানতে পারে।

পরে সামাজিক ভয় দেখিয়ে পর্যায়ক্রমে এই ছাত্রীকে তারা ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়। এতে সবার মধ্যে এই ঘটনা জানাজানি হয় যায়।

পরে মারমা সামাজিক বিচারে অভিযুক্ত ধর্ষণকারী ৫ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও চিকিৎসার খরচ বাবদ ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভিকটিমের পিতা চিংহ্লামং মারমা’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ভয়ে কিছু বলতে অস্বীকার করেন তবে স্থানীরা সহযোগিতা করলে সত্য ঘটনা বলতে রাজি আছি বলে জানিয়েছেন।

এদিকে গতকাল রাতে ঘটননাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম প্রকাশীত হওয়ার সাথে সাথে তা রীতিমতো সমালোচনার ঝড় তোলে,সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বান্দরবান জেলা পুলিশ সুপার ঘটনার সাথে জড়িতদের আটকে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেয়ার বিষয়টি জানান।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন,পুলিশ সুপার এর নির্দেশনা অনুযায়ী আমরা ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করেছি।আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাউছার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি জানার পর তাৎক্ষনিক ভাবে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং ঘটনার সাথে জড়িত উহাইসিং,ক্যহ্লাওয়াং,ক্যসাইওয়াং মারমা নামে তিনজনকে আটক করে।তাদের বান্দরবান সদর থানায় নিয়ে আশা হচ্ছে।বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...