শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

পাহাড়ে ফুটবলের বড় আসর সেনা রিজিয়ন কাপ ফুটবল সদর উপজেলার উদ্বোধন 

বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের পাহাড়ি জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের মানসম্পন্ন খেলোয়াড়ে পরিণত করার এই মহৎ প্রক্রিয়ার নেতৃত্ব সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছে। সেনাবাহিনী কেবল শান্তি ও নিরাপত্তারক্ষী নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং ক্রীড়া বিকাশে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের টুর্নামেন্টই একদিন দেশের জাতীয় ফুটবল দলে বান্দরবানের তরুণদের জায়গা করে দেবে।

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা,বান্দরবান সদর উপজেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন বান্দরবান সেনা জোন কমান্ডার,লেঃকর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।

জেলার এ বছরের সবচেয়ে বড় ফুটবলের আসর বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫।

প্রত্যন্ত পাহাড় থেকে উঠে আসা প্রতিভাবান তরুণ ফুটবলারদের স্বপ্ন আজ মিলিত হলো এক অভিন্ন মঞ্চে।

গতকাল এ আসরের রোয়াংছড়ি উপজেলার প্রাণবন্ত প্রতিযোগিতার সফল সমাপ্তির পর এবার শুরু হলো সদর উপজেলা ভিত্তিক সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫।

আজ মঙ্গলবার (১৯শে আগস্ট) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।

রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মেজর এম এম ইয়াসিন আজিজ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম মঞ্জুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মারুফা সুলতানা খান হীরামনি,অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আব্দুল করিম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,এছাড়াও উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি,জাবেদ রেজা,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি, আমিনুল ইসলাম বাচ্চু, জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি,আজাহারুল ইসলাম বাবুল।

উদ্বোধনী খেলায় সকালে মুখোমুখি হয় জিটিএল কালাঘাটা বনাম বালাঘাটা একাদশ,বিকেলে মুখোমুখি হয় সাঙ্গু বয়েজ ক্লাব বনাম পুরাতন চড়ুই পাড়া একাদশ।উদ্বোধনী খেলায় পুরাতন চড়ুই পাড়া সাঙ্গু বয়েজ ক্লাবকে ১-০ গোলো পরাজিত করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...