শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই-বোন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো, চার বছর ৬ মাস বয়সী মোছাম্মৎ মুসকান ও এক বছর ৮ মাস বয়সী মোহাম্মদ সাফওয়ান। মৃত মুসকান উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি এলাকার মোহাম্মদ জুয়েল এর মেয়ে ও মৃত সাফওয়ান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সমশু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী দেলোয়ার হোসেন এর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনাকানিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদ এর বাড়িতে বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে যায় মুসকান। মঙ্গলবার দুপুরের দিকে মুসকান ও তার মামাত ভাই সাফওয়ান খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নামলে তারা দুজনেই পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে  দুজনকে পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা  তাদের পুকুর থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুমন ফুফাতো ও মামাতো ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.জাহেদুল ইসলামও তাদের দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...