রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়া মাছের ঘেরে ডাকাতদের গোলাগুলি নিহতের ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ ,চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের নিয়ে বিরোধের জেরে ডাকাতদের গুলিতে শেখাব উদ্দিন নিহত হওয়ার ঘটনার তিন দিন পর আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) নিহতের স্ত্রী ছেনু আরা বেগম বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আরো ৮–১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ মামলার আসামিদের মধ্যে সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম ওরফে সোনা মিয়া এবং তার দুই ছেলেসহ আরও কয়েকজন রয়েছেন। তবে তাদের দাবি, নিহত শেখাব উদ্দিন ২০১০ সালে সোনা মিয়ার ভাই আবদুল হামিদ হত্যা মামলার আসামি ছিলেন। সেই ঘটনার জের ধরেই ষড়যন্ত্রমূলকভাবে তাদের আসামি করা হয়েছে।

এছাড়া সোনা মিয়ার অভিযোগ, আত্মীয়তার সূত্রে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা আলী আহমদ মেম্বারকেও এ মামলায় জড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার রাত ১২ টার পর সাহারবিল ইউনিয়নের আবাসন সংলগ্ন রাবার ড্যাম এলাকায় চিংড়িঘের নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে শেখাব উদ্দিন নিহত হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী চকরিয়া আদালতে মামলা দায়ের করেন।

নিহত শেখাব উদ্দিনের বিরুদ্ধে এর আগে একাধিক হত্যা মামলা ছিল, যার মধ্যে রয়েছে—২০১০ সালের আবদুল হামিদ হত্যা মামলা, ২০১৭ সালের মাজু বার হত্যা মামলা এবং ২০২৪ সালের মানিকপুর-সুরাজপুর ডাবল মার্ডার মামলা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...