লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় ধানক্ষেেত থেকে ১০ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
উদ্ধার হওয়া অজগরটি বার্মিজ প্রজাতির অজগর বলে জানিয়েছেন ডলু বনবিট কর্মকর্তা রাকিব হোসেন।উদ্ধারের পর সাপটি চুনতি চাম্বিলেক সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
১৮ আগষ্ট (সোমবার) রাড় সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের উত্তর পানত্রিশা এলাকায় ধানক্ষেতের জালে আটক অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক।স্থানীয়রা জানিয়েছে, ধানক্ষেতের চারপাশে দেওয়া জালের মধ্যে আটকে যায় অজগরটি। পরে কৃষকরা বন বিভাগে খবর দেন।
খবর পেয়ে ডলু বনবিট কর্মকর্তা রাকিব হোসাইন এর নেতৃত্বে নেতৃত্বে বনবিভাগের একটি দল ও স্থানীয় ইউপি সদস্যকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি উদ্ধার করে।
১৯আগষ্ট (মঙ্গলবার)সকালে সাপটিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের ডলু বনবিটের আওতাধীন চাম্বি লেকের পাশে গভীর বনে নিরাপদভাবে অবমুক্ত করা হয়।
ডলু বনবিট কর্মকর্তা রাকিব হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই আমরা বন বিভাগের একদল কর্মী দ্রুত সেখানে ধানক্ষেত থেকে একটি বড় আকৃতির বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করি। পরে সেটিকে বনে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়। তবে এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়।
আর এইচ/
