শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মৎস্য সপ্তাহ উদযাপন

সাফায়েত মেহেদী,মিরসরাই

অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি’ শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ মিরসরাইয়ে পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা এবং শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, বাংলাদেশ কোস্ট গার্ড মীরসরাই ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডার (সিসি) আবুল কালাম, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, নিজাপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, মৎস্য খামারি মো. ইকবাল হোসেন, মো. মোস্তফা, নাহার ফিডের সিনিয়র এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল অফিসার মো. হাশিম রাব্বি।

আলোচনা সভা ও র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য চাষি ও জেলে সম্প্রদায়ের লোকজন অংশ নেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষি ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের মো. মোস্তফা, মো. ইকবাল হোসেন, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের মো. নাজিম উদ্দিন , ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের মো. নুর উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় মৎস্য চাষকে শিল্প হিসেবে ঘোষণা করা, মুহুরী প্রজেক্টের মৎস্য প্রকল্পগুলোকে মৎস্য জোন হিসেবে ঘোষণার দাবী জানান মৎস্য চাষীরা। এসময় নিরাপদ মৎস্য চাষ ও অতিরিক্ত এন্টিবায়োটিক ওষুধ ব্যবহারে মৎস্য চাষীদের নিরুৎসাহিত করেন বক্তারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...