বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দাবিতে ছাত্র-জনতার সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারসহ ১২ দফা দাবিতে  ফটিকছড়িতে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টাব্যাপী চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিবিরহাট বাসস্টেশন এলাকায় এ অবরোধ কর্মসূচি পালিত হয়।

‘ফটিকছড়ির সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবির মধ্যে ছিল—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও ওষুধের সঙ্কট নিরসন।

অবরোধ চলাকালে চট্টগ্রাম ও খাগড়াছড়িমুখী শত শত যানবাহন আটকে পড়ে। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পথচারী। বিশেষ করে তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েন অনেকে।

সড়কে আটকে পড়া যাত্রী মো. জুয়েল চাকমা বলেন, “তীব্র গরমে এক ঘণ্টা ধরে গাড়িতে বসে আছি। এটা কি সঠিক পদ্ধতির আন্দোলন?” আরেকজন চালক মো. এনাম বলেন, “বাসে ৩৫-৪০ জন যাত্রী নিয়ে বের হয়েছি, এখন সময়মতো পৌঁছানোই অনিশ্চিত।”

পরে খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে আকিব হাসান মাহি জানান, “উপজেলার স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলিত। কোনো পদক্ষেপ না নিলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...