শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ানো হবে না: ইসি সচিব

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার আহমেদ। তবে যৌক্তিক প্রয়োজন হলে কিছু কেন্দ্রে পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার  ( ১৮ আগস্ট) বিকালে  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

আখতার আহমেদ জানান, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, “কর্মপরিকল্পনার খসড়া তৈরি করা হয়েছে। কমিশনের অনুমোদন পেলে চলতি সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা হবে।”

সচিব আরও বলেন, “মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, ফোকাল পারসন নির্ধারণ, নির্দেশনা প্রণয়নসহ নানা বিষয়ে কাজ চলছে। আজকের সমন্বয় সভাতেও এসব বিষয়ে আলোচনা হয়েছে।” ভোটকেন্দ্র সংখ্যা বাড়ানো হবে না—এ বিষয়ে আখতার আহমেদ বলেন, “অতীতে যেভাবে কেন্দ্র স্থাপন করা হয়েছে, তার ভিত্তিতে এবারও কাজ করা হবে। তবে, যদি কোথাও যৌক্তিক কারণে পরিবর্তন বা সমন্বয়ের প্রয়োজন হয়, সেটি বিবেচনায় নেওয়া হবে।”

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে ৩ হাজার ভোটারের গড় অনুযায়ী হিসাব করা হচ্ছে। উদাহরণ দিয়ে বলেন, “একটি বুথে যদি ৫০০ ভোটারের জায়গায় ৬০০ ভোটার রাখা সম্ভব হয়, তাহলে নতুন কেন্দ্র স্থাপন ছাড়াই সমন্বয় করা যাবে।” সিনিয়র সচিব জানান, ৮২টি সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুনানি শেষে।

এছাড়া এনআইডি কার্ড সংশোধনের বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। সচিব বলেন, “বর্তমানে প্রায় ৮০ হাজার আবেদন পুনরায় জমা দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের পর গ্রহণযোগ্য আবেদনগুলো নিষ্পত্তি করা হবে।”নিবন্ধনের জন্য আবেদন করা ২২টি রাজনৈতিক দলের মধ্যে প্রাথমিক যাচাই শেষে কয়েকটি দলের আবেদন মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে বলে জানান সচিব। যেসব দলের আবেদন গ্রহণযোগ্য হয়নি, তাদেরকে নির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “এই মুহূর্তে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই। সবাই যার যার জায়গায় কাজ করছে। প্রয়োজন হলে কমিশন যথাসময়ে ব্যবস্থা নেবে।”

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...