শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে যাত্রীবেশে চালককে ছুরিধরে সিএনজি ছিনতাই , তিনজন গ্রেপ্তার

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বংশাল রোড এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন এক সিএনজি চালক। সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। দ্রুত অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই সময় সিএনজি (রেজি. নং—চট্টগ্রাম থ-১৩-৪৮৮৮) চালক এক যাত্রীকে নিয়ে বংশাল রোডের মুখ থেকে যাত্রা শুরু করছিলেন। ঠিক তখনই যাত্রীবেশে থাকা ছিনতাইকারী ও তার সহযোগীরা অতর্কিতে চালকের ওপর হামলা চালায়।

হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে চালককে গুরুতর জখম করে, তাকে জীবননাশের হুমকি দেয় এবং তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং সিএনজি গাড়িটি ছিনিয়ে নেয়।

সংবাদ পাওয়ার পরপরই কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে ছিনতাইকৃত সিএনজি গাড়িটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,
“ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।”

চট্টগ্রাম নিউজ / আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...