‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে এ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যেগে ব্যানার, ফেস্টুন সহকারে সড়ক রেলী, অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসানের সভাপতিত্বে ও আবু মোহাম্মদ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বেলাল মিয়া চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, কৃষি ব্যাংক বোয়ালখালী শাখার ম্যানেজার ফিরোজ উজ জামান।
আর এইচ/
