শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চাকরিচ্যুত রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নিউজ ডেস্ক:
কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কোটবাজার এলাকায় চাকরিচ্যুত রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষকরা আজ সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। দাবি আদায়ে তারা আমরণ অনশন কর্মসূচিও শুরু করেছেন।

সোমবার সকাল ৭টা থেকে আন্দোলন শুরু হলে সকাল থেকেই মহাসড়কের উখিয়া-টেকনাফ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টা পর্যন্ত আন্দোলন চলমান থাকায় শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এতে সাধারণ যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক সংস্থার অধীনে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। হঠাৎ করে বিনা কারণেই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে তারা জীবিকা হারিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

চাকরিচ্যুত শিক্ষক কায়সার উদ্দিন বলেন,“আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। বাধ্য হয়েই আজ আমরা সড়কে নেমেছি। আমাদের দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে। খালি আশ্বাসে বাড়ি ফিরব না।”

আন্দোলনকারীরা জানিয়েছে,  চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ ও অনশন চালিয়ে যাবেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

উখিয়া শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,“আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”

চট্টগ্রাম নিউজ / আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...