বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সিএমপি কমিশনারের গোপন বার্তা ফাঁস: কনস্টেবল অমি দাশ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেসে দেওয়া সংবেদনশীল বক্তব্য ফাঁসের ঘটনায় অমি দাশ নামের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়।

অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটের সদস্য ছিলেন এবং প্রেষণে খুলশী থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বাবার নাম রাজিব দাশ।

সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কমিশনারের নির্দেশনা ছিল অভ্যন্তরীণ ব্যবহারের জন্য। তবে সেটি বাইরে ছড়িয়ে পড়ায় প্রশাসনের উচ্চ পর্যায়ে অস্বস্তি তৈরি হয়। এরপর বিষয়টি তদন্তে নেয় একাধিক গোয়েন্দা টিম। প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে কনস্টেবল অমি দাশকে শনাক্ত করা হয়।

গত ১১ আগস্ট দিবাগত রাত ২টার দিকে নগরীর সল্টগোলা ক্রসিং–ইশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে সেখানে পুলিশ পৌঁছে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন।

পরদিন রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়্যারলেস বার্তায় সব ইউনিটকে কড়া নির্দেশনা দেন। তিনি বলেন,“রাবার বুলেট যথেষ্ট নয়, প্রয়োজনে লাইভ অ্যামুনিশন ও অস্ত্র ব্যবহার করতে হবে। প্রতিটি টহল দলের সদস্যদের আত্মরক্ষার অধিকার রয়েছে— যা ফৌজদারি দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারায় নিশ্চিত করা হয়েছে।”

তিনি আরও বলেন,“পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে, তা ধারালো হোক বা আগ্নেয়াস্ত্র— গুলি চালিয়ে প্রতিরোধ করতে হবে। সরকারি গুলির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

এই নির্দেশনার একটি অডিও–ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা ও প্রশাসনিক অস্বস্তি। শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত প্রমাণ মেলে যে, খুলশী থানায় কর্মরত কনস্টেবল অমি দাশই বার্তাটি রেকর্ড করে বাইরে ছড়িয়ে দেন। পরে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...