চট্টগ্রামের আনোয়ারা উপজেলার যুবলীগ নেতা রফিকুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে থানাধীন মাঝিরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের মৃত শরীফুল ইসলামের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আনোয়ারা থানা পুলিশও যোগাযোগ করেছেন।
আর এইচ/
