সোমবার, ৮ জুন ২০২৬

আলীকদমে অজগর সাপ উদ্ধার করে মাতামুহুরী রিজার্ভে অবমুক্ত

বিপ্লব দাশ, লামা

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের আব্বাস কারবারী পাড়া এলাকায় প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে লামা বন বিভাগের আওতাধীন মাতামুহুরি রেঞ্জ।

‎রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয় কৃষকরা সবজি ক্ষেতে কাজ করার সময় সাপটিকে দেখতে পান।

‎স্থানীয়রা জানান, ক্ষেতের চারপাশে দেওয়া জালের মধ্যে আটকে যায় অজগরটি। পরে কৃষকরা বন বিভাগে খবর দেন। খবর পেয়ে লামা বন বিভাগের মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিনের নির্দেশনায় বিট কর্মকর্তা মোঃ রনি পারভেজ নেতৃীত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।

‎মাতামুহুরী রেঞ্জ অফিসে বিট কর্মকর্তা মোঃ রনি পারভেজ জানায়, উদ্ধার করা অজগর সাপটি সুস্থ আছে এবং সেটিকে নিরাপদে মাতামুহুরি রিজার্ভ এলাকার তুলাতলি সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

‎লামা বন বিভাগীয় কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। অজগরটি সুস্থ আছে এবং এটিকে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিটি করপোরেশন প্রশাসকের ফ্রান্স যাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির...

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি...

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই মাঠে নামছে চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসময় বিদ্যালয়ের ১০ টি সিলিং ফ্যান ও ১টি লাউড স্পিকার নিয়ে গেছে চোরের...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ...

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।সোমবার (৮ জুন) দুপুরে পৌনে একটার দিকে নদী থেকে...