শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চকরিয়ায়  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় রাতে মাছের ঘের নিয়ে বিরোধের ঘটনায় ডাকাত দলের গুলাগুলিতে শেকাব উদ্দিন নামে এক ব্যক্তির নিহতের ঘটনায় একটি গ্রুপ এলাকার নিরহ মানুষদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগষ্ট) বিকাল ৫ টার সময় চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর বাজার এলাকায় উপরোক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম সোনা মিয়া বলেন, একটি গ্রুপ এ হত্যাকাণ্ড নিয়ে আমাদেরকে প্রতিহিংসামূলক ভিত্তিহীন মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য চেষ্টা করছে। আমরা এ ঘটনার সাথে জড়িত না। এছাড়া আমার ছেলেদেরকে ও আত্নীয় স্বজনদেরকে মিথ্যা মামলায় জড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি গ্রুপ।

তিনি আরো বলেন, মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সে বিরোধের কারণে রাতে দুই পক্ষের মধ্যে গুলাগুলি হয়। সে গুলাগুলিতে সেকাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এখানে আমাদেরকে জড়িয়ে মামলার ভয় দেখিয়ে হয়রানি করা ছাড়া আর কিছু নয়। এছাড়া নিহত শেকাব উদ্দিন হত্যা মামলা আসামী। কারণ, তারা সবসময় দখল বেদখল কাজে জড়িত থাকে। সুতরাং আমাদের মত নিরহ মানুষদের সুপরিকল্পিতভাবে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার বিচার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে দেশব্যাপীকে দিলাম।

চিরিংগা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলী আহমদ বলেন, আমি একজন ঠিকাদার ও ব্যবসায়ী। আমাকে ও মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এসব ঘটনার বিষয়ে ও জানি না। একটি গ্রুপ আমাকে এসব মিথ্যা মামলায় জড়িয়ে অপবাদ দেওয়ার জন্য ওতোপ্রোতো ভাবে লেগে আছে। আমি তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।

এছাড়া উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাদের একটা দাবি হচ্ছে নিরহ মানুষদেরকে হত্যা মামলায় আসামি না করার জন্য। এছাড়া বক্তাগণ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করার দাবি করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...