শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে  দুই শিক্ষার্থীর মৃত্যু

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আফিফা আবেদীন (২২) ও হুজাইরা নূর (৮) নামে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে  উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নউরগ্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফিফা আবেদীন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকির হাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। সে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী । অন্যদিকে, অপর নিহত হুজাইরা নূর ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নউরগ্যা পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে। সে উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দুজনেই পুকুরে গোসল করতে নেমেছিল। এরপর হঠাৎ করে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

হুজাইফা নূর এর জেঠাতো ভাই ও চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক মো.শহীদুল্লাহ জানান, কয়েকদিন আগে নিহত আফিফা আবেদীন তাদের নিজ বাড়ি থেকে আমার চাচার বাড়ি অর্থাৎ তাঁর খালার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সারাদিন তারা বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বিকেলে বাড়িতে ফিরে । পরে দু’জনই বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমেছিল। গোসলের একপর্যায়ে হঠাৎ করে তারা নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে তাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে কেরানীহাট আশ-শেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম পুকুরের পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছিল। তবে মৃতদের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...