খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী। সকাল থেকে জেলা শহরের কেন্দ্রীয় নারায়ণ মন্দিরে ছিল নানা ধর্মীয় আয়োজন।

জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা বের করা হয়। নারায়ণ মন্দির এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে গীতাপাঠ, আরতি, শিশুতোষ অনুষ্ঠান মালাসহ নানা আয়োজন রয়েছে।
