বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বিপর্যস্ত কামাল মার্কেট

আনোয়ার আজিম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে মাদামবিবিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মেরিন সরঞ্জামের দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনে আশপাশের আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্যমতে, এ ঘটনায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কামাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি অক্সিজেন সিলিন্ডারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দাহ্য পদার্থে ভরা দোকানটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে। বিকট শব্দে বিস্ফোরণের কারণে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারেননি।

কুমিরা ও নেভি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও আগুন লাগার এক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে আগুনে দুটি মেরিন সরঞ্জামের দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পাশের কয়েকটি লোহার দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

মার্কেটটি জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কতুব উদ্দিন শিবলীর পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট তৈরি হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কোন দোকান থেকে আগুনের সূত্রপাত এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জামায়াতপন্থী সাত...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২০ মে) বেলা সাড়ে...