বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ইনসাফ, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার জনগণকে এগিয়ে আসতে হবে- ফারুক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, ইনসাফ, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে আরো বলেন, দেশের সকল অনিয়ম, অসঙ্গতি, জুলুম ও দুর্নীতি দমন করার জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।

শুক্রবার(১৫ আগস্ট) বিকাল ৩ টার সময় কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন জামায়াতের এক কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

টৈটং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনছার উল্লাহ’র সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ।

প্রধান অতিথি আব্দুল্লাহ আল ফারুক আরো বলেন, স্বাধীনতার পর ৫৪ বছর পার হলেও দূর্নীতির কারণে দেশের কাংখিত উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে প্রধান লক্ষ্য।

সম্মেলনে বক্তাগণ চকরিয়া-পেকুয়ায় জামায়াতের অতীত সাফল্যের কথাও তুলে ধরেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এবার সেই বিজয়কে পূণরুদ্ধার করার জন্য নেতাকর্মীদের নিরলস ভূমিকা পালন করার জন্য নেতৃবৃন্দ আহবান জানান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য মাস্টার আবুল কালাম আজাদ, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এ.এইচ.এম. বদিউল আলম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আজগর আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জেএম শাহাবুদ্দিন, সেক্রেটারি নুরুল কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাসান শরীফ চৌধুরী, জেলা শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল মজিদ আরমান, ইসলামী ছাত্রশিবির পেকুয়া উপজেলার সভাপতি মুহাম্মদ আব্দু রশিদ, সাবেক সভাপতি শাহাদাত মোস্তফা প্রমুখ।

সম্মেলনটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিয়াউল হক শফিকী। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরাও সম্মেলনে বক্তব্য রাখেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...