শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহিদুর ইসলাম চৌধুরীর বৃক্ষরোপণ কর্মসূচি

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি ও দোয়া মোনাজাত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার বড়তাকিয়ায় ইকোনমিক জোন সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি ৮০টি গাছ রোপণ করেন উপজেলা বিএনপির সাবেক এই শীর্ষ নেতা। স্থানীয় নেতৃবৃন্দ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘গাছ হলো পরিবেশের পরম বন্ধু। আমরা চাই পরিবেশ সংরক্ষণ ও সুস্থ সমাজ গঠনে সকলে একসাথে এগিয়ে আসুক। এই কর্মসূচি মাধ্যমে আমরা নিরাপদ মিরসরাই গড়তে এক লক্ষ দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের সূচনা করলাম। এটি কেবল কার্বন ড্রাই অক্সাইড কমিয়ে পরিবেশকে সমৃদ্ধ করবে না, বরং আগামী প্রজন্মের জন্যও একটি সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।’

বৃক্ষরোপণ কার্যক্রম শেষ দক্ষিণ সৈদালী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সকল উপস্থিত জনতা দোয়া করেন। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সমাজে এক সুস্থ জীবনধারার প্রচার করার পাশাপাশি মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতির বন্ধনকেও মজবুত করবে।

শাহিদুল ইসলাম চৌধুরী ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...