পটিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে পূরবী শীল (৩৫) নামে এক গৃহবধূ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ।
নিহত গৃহবধূ কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের প্রবাসী সামী বিরাজ শীলের স্ত্রী।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পূরবী শীলের স্বামী বিরাজ শীল বর্তমানে দুবাইয়ে প্রবাসে রয়েছেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। পরিবারের দাবি, পাঠা বলির জন্য তার স্বামী বিদেশ থেকে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা তোলার পর পারিবারিক কথাবার্তায় মানসিক চাপে পড়েন পূরবী। পরে বিকেলে ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইমুনা জান্নাত জানান, “রোগীকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”
এ বিষয়ে পটিয়া থানার এসআই কামরুজ্জামান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
আর এইচ/
