বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নারী নির্যাতনের অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত বোর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নারী নির্যাতনের অভিযোগে একজন সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযোগটি করেছেন একজন সাবেক সেনা কর্মকর্তার সাবেক স্ত্রী।

সংশ্লিষ্ট সাবেক সেনা কর্মকর্তা আগে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে জেলে কারাদণ্ড ভোগ করছেন।

শুক্রবার (১৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগটি প্রচারের আগেই সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছিল। অভিযোগকারী নারীর সামাজিক মর্যাদা ও ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনায় সেনা আইন অনুযায়ী সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হয়। এরই মধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের প্রকৃত সত্য উদঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড কাজ শুরু করেছে। বর্তমানে ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনীর কোনো সদস্য বরখাস্ত হলে নিয়মানুযায়ী চিকিৎসা, সরকারি বাসস্থান বা অন্যান্য সুবিধা পাওয়ার বিধান নেই। তবে মানবিক কারণে, অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা থাকায় পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসভবনে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

সেনাবাহিনী নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে আইএসপিআর জানায়, নীতিভ্রষ্ট কর্মকাণ্ডে কখনই প্রশ্রয় দেওয়া হয় না। সদস্যদের বিরুদ্ধে যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে আইএসপিআর।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...