শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

“নির্বাচনে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগামী নির্বাচনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “নির্বাচনে তারেক রহমান ও খালেদা জিয়া যাকে মনোনয়ন দেবেন, তার বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সন্দ্বীপ উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। অমানবিক নির্যাতন সহ্য করে, গৃহবন্দী থেকে এবং মিথ্যা মামলায় সাজা পেয়েও তিনি মাথা নত করেননি। তার ত্যাগই তাকে বাংলাদেশের সবচেয়ে সাহসী নেত্রীতে পরিণত করেছে।”

তিনি সন্দ্বীপের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তবে মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, ফিরে পাবে গণতন্ত্র। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যই আমাদের শক্তি।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নেতাকর্মীদের রুহের মাগফিরাত, গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকারদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহের এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক নিঝুম খাঁন, সদস্য সচিব এম এ আজিজ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আফসার এবং ছাত্রদলের উপজেলা সদস্য সচিব মো. শহীদসহ আরও অনেকে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...