শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মামলার হাজিরা শেষে পুকুরে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে পূর্বশত্রুতার জেরে মোজাহের আহমদ (৪৯) নামে এক ব্যক্তিকে  হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় বাড়ির পাশের পুকুরে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার গোলাপজানি বাপের বাড়িতে এই  ঘটনা ঘটে।

নিহত মোজাহের আহমদ (৪৯) দরাফ আলী সিকদার বাড়ির শেয়ার আলীর ছেলে।

নিহতের ছোট ভাই মো. জহিরুল ইসলাম কাঁপা গলায় বলেন, “আমার ভাইকে ওরা ফাঁদ পেতে ধরে নিয়ে গিয়েছিল। ঘরের ভেতর আটকে রেখে হাতুড়ি দিয়ে বারবার মাথায় আঘাত করেছে। এত আঘাত করেছে যে মাথার হাড় ভেঙে গেছে। তারপর মৃতদেহ টেনে নিয়ে গিয়ে পুকুরে ফেলে পালিয়েছে। আমি ভাইয়ের জন্য ন্যায়বিচার চাই।”

তিনি জানান, কয়েক মাস আগে মোজাহেরের ছেলে শাকিলকে মারধর করে স্থানীয় দেলোয়ার। এ ঘটনায় মামলা হলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে গত মে মাসে তাদের ঘরে আগুন লাগিয়ে দোকানের মালামাল লুট করে নেয়। পরে মোজাহের ২৩ জনের নাম উল্লেখ করে আরও ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

বৃহস্পতিবার মামলার হাজিরা শেষে মোজাহের বাড়ি ফেরার পথে আগ থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে ঘেরাও করে হত্যা করে। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা অভিযানে আছি।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...