বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাজেক দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

লোহাগাড়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই তরুণ আরোহী নিহত হয়েছেন। সাজেক ভ্রমণের স্বপ্ন বুকে নিয়ে যাত্রা শুরু করলেও তাদের যাত্রা থেমে গেল মহাসড়কে।

নিহতরা হলেন—কক্সবাজার জেলার ঈদগাহ্ উপজেলার মাইজপাড়ার জিহাদ (১৯) ও রাকিব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

অপর মোটরসাইকেলে থাকা তাদের বন্ধু সাইফুল ইসলাম  বলেন, “তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু আমরা সাজেক যাচ্ছিলাম। রাতের অন্ধকারে হঠাৎ কক্সবাজারগামী একটি পিকআপ সামনে এসে ধাক্কা দেয়। জিহাদ আর রাকিব মাটিতে লুটিয়ে পড়ে রক্তে ভেসে যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানালেন ওরা বেঁচে নেই”

পালিয়ে যাওয়া ঘাতক পিকআপটির  চালক মো. আমির উদ্দীন (২৪) ও সহকারী জয়নাল আবেদিন জোবাইর (২০)কে আটক করা হয়। জব্দ করা হয় পিকআপটিও।

লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় চাস্বি মফিজ বাজারে গাড়িটি আটক করি। পরে সেটি দোহাজারী হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে।”

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জুপিটর আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...