শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

“তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায়দের খোঁজ রাখেন”

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় পরিবারের খোঁজ খবর রাখছেন এবং সহায়তা প্রদান করছেন বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের চৌধুরী বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “ঢাকা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ‘আমরা বিএনপি পরিবার’র নেতৃবৃন্দকে পাঠানো হচ্ছে। তারা তালিকা সংগ্রহ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।” তিনি আরও বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা চাকরিতে বৈষম্য কমানোর জন্য আন্দোলন করেছে, কিন্তু মূল আন্দোলন তো বিএনপির নেতাকর্মীরা গত ১৬ বছর ধরে করে আসছে।”

এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “আপনার কথার সুর শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা লায়ন হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নুরুল আনোয়ার মিঠু, মোহাম্মদ আমিনুল ইসলাম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চন্দনাইশের হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়। এছাড়া হৃদরোগে আক্রান্ত তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান, থ্যালাসেমিয়ায় আক্রান্ত এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাত এবং ২৪-এর গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নুরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...