শনিবার, ২২ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম ও দুই ছেলেকে গুলি করে পালালো দূর্বৃত্তরা

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

লোহাগাড়ায় মো. রফিক উদ্দিন (৫০) নামক এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁর দুই ছেলেও ওই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

রফিক উদ্দিন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হামলায় গুলিবিদ্ধ তাঁর এক ছেলে ফয়সাল(২৬) চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আরেক ছেলের নাম মো. মিশাল (২৩) চট্টগ্রামের একটি কলেজে অধ্যয়ন করছেন। তাঁরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান , রাতে ইউপি সদস্য ও তাঁর দুই ছেলেকে হাসপাতালে আনা হয়। ইউপি সদস্যের দুই হাত ও দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুই ছেলের মধ্যে মিশালের চোখে ও ফয়সালের পায়ে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, স্থানীয় শালিসি বৈঠক শেষে উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: রফিক উদ্দিন ও তার ছেলে মিজবাহ উদ্দিন মিসহাল মোটর সাইকেলে বাড়ী ফিরছিলেন। বাড়ীর কাছাকাছি পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা ৮/১০ জনের দূর্বৃত্তের দল তাদের হামলা করে। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ও দায়ের কোপ মারেন পিতা-পুত্রকে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দূর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়।পরে স্হানীয়রা তাদের দ্রূত উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে অবস্হার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয।

জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আমরা তদন্ত করছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে ও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...