শনিবার, ২২ আগস্ট ২০২৬

দ্রুতই বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা হবে : চসিক মেয়র

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের কার্যক্রম দ্রুতই শুরু করা হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে জাপানের পরিবেশ মন্ত্রণালয় (MOEJ) ও জাপানি প্রতিষ্ঠান জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই ঘোষণা দেন।

বৈঠকে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উপর ভিত্তি করে একটি সমন্বিত প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল জানায়, ২০২৫–২৬ অর্থবছরে চসিক এলাকায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (Integrated Waste Treatment) প্রকল্পের দ্বিতীয় ধাপের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হবে।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো—নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, কার্বন ডাই–অক্সাইড নির্গমন হ্রাস, এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা। সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা, চ্যালেঞ্জ, এবং প্রযুক্তিগত দিকগুলো বিশ্লেষণ করা হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “অবিলম্বে বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম শুরু করতে চাই। যদিও প্রকল্প বাস্তবায়নে ভূমি ও যন্ত্রপাতি সংগ্রহ একটি চ্যালেঞ্জ, তবে জাপানি প্রতিষ্ঠানের আগ্রহ ও সহায়তায় আমি আশান্বিত।”

তিনি আরও বলেন, “বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় নগরীতে জলাবদ্ধতা ও পরিবেশগত ক্ষতি হচ্ছে। তাই এই প্রকল্প বাস্তবায়নে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”

বৈঠকে উপস্থিত ছিলেন—জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা ইজি কোহগা, জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের জেনারেল ম্যানেজার তাকাহাশি জেন, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওওহাশি কেন্টা, মার্কেটিং ম্যানেজার ভাস্কার সাহা, ইয়াচিও ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজার মাসায়ুকি শিজোসহ আরও অনেকে।

চসিকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি প্রমুখ।

বৈঠকে চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে জাপান ও চসিকের মধ্যে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...