নগরের ইপিজেড থানা পুলিশের অভিযানে মো. গোলাম ফারুক নামের এক শ্রমিক লীগ নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) সকালে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত মো. গোলাম ফারুক জাতীয় শ্রমিক লীগ মেঘনা পেট্রোলিয়াম লিঃ শাখা কমিটির সহ-সভাপতি এবং মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের অর্থ, দপ্তর ও প্রচার সম্পাদক। আটককৃত এই শ্রমিক লীগ নেতা বোয়ালখালী উপজেলা মৃত রুহুল আমীনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান, “সকালে শ্রমিক লীগ নেতা গোলাম ফারুককে আটক করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
আর এইচ/
