বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

“যানজটমুক্ত হাটহাজারী গড়তে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাটহাজারীতে দীর্ঘদিন ধরে চলা যানজট এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগে পরিণত হয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি উল্লেখ করে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। তিনি সতর্ক করে বলেন, “আইন অমান্য করে যানজট সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না—কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা হবে।”

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এই মন্তব্য করেন।

ইউএনও অভিযোগ করেন, “যানজট নিরসনে সবাই সভায় মতামত দেন, কিন্তু অভিযান পরিচালনার সময় অনেকেই তদবির করেন, যা কার্যক্রমে বড় বাধা সৃষ্টি করে। এই প্রবণতা বন্ধ না হলে শুধু সভা করেই কোনো ফল পাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “বারবার বুঝিয়ে দেয়ার পরও যদি কেউ আইন না মানে, তবে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হবে যা সারাজীবনের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।”

সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. শামসুদ্দিন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ন.ম জিয়াউল হক চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশাহ, কামালপাড়া যুব সংঘের সভাপতি মো. ওসমান গনি, বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুস শুক্কুর, ট্রাক ইউনিয়ন সমিতির সভাপতি মোঃ ইলিয়াছ, সিএনজি টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছ, জাগৃতি সভাপতি মো. ওসমান প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...