পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২নং আকবর পাড়া বাবুল মেম্বারের বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে ৩ বসতঘর ক্ষতিগ্রস্ত হয় পাশ্ববর্তী ২ টি ঘর ।
সোমবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২মিনিটের দিকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে আগুন লাগার পর পর এলাকাবাসী, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে । আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন আবছার , নুরুল ইসলাম ,আব্দুল হাকিম ,ইয়ার মোহাম্মদ,ফৌজুল কবির
প্রত্যক্ষদর্শী হাসিনা বেগম বলেন,ঘরের বাহিরে পাতা আন্তেগেলে দেখি আগুন ধরে যায় এবং গ্যাস সিলিন্ডারের বাসপো হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ঘরের কিছুই বের করতে পারিনি।
পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন , আগুন লাগার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে আমার ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ৩ টি বসত ঘর পুড়ে যায় এবং পাশ্ববর্তী দুইটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
আর এইচ/
