শনিবার, ২২ আগস্ট ২০২৬

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ, পুলিশ, সিডিএসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যদি সম্মিলিতভাবে কাজ করে, তাহলে নগরের ট্রাফিক ব্যবস্থা আমূল পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, নতুন সিএনজি অনুমোদনের আগে অবৈধ সিএনজির বিষয়ে ব্যবস্থা নিতে হবে। তা না হলে নগরে যানজট আরও বাড়বে এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও পরিবহন খাতের সকলকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।

রবিবার (১০ আগষ্ট) বিকেলে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, হিউম্যান হলার খাতে কর্মরত শ্রমিকদের ট্রাফিক আইনে হয়রানি, নো পার্কিং মামলা, ডবল মামলা দেওয়া, মামলায় জব্দকৃত গাড়ির মনগড়া জরিমানা, বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান ও নবায়নে ঘুষ বাণিজ্যসহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন। এছাড়া তারা চট্টগ্রামে চার হাজার সিএনজির রেজিষ্ট্রেশন দেওয়ার দাবি জানান।

এসময় নগরীর ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন জানিয়ে মেয়র বলেন, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, সিসিটিভি নজরদারি, ডিজিটাল জরিমানা, চেহারা শনাক্তকারী ক্যামেরা, লেন মার্কিং, আধুনিক জেব্রা ক্রসিং এবং পুশ বাটন সিস্টেম চালু করা প্রয়োজন। এতে আইন ভঙ্গকারী যানবাহন ও চালকদের দ্রুত চিহ্নিত করে জরিমানা করা সম্ভব হবে, পাশাপাশি পথচারী, শিশু, রোগী ও বয়োবৃদ্ধরা নিরাপদে রাস্তা পার হতে পারবেন।

তিনি বলেন, যানজট, অপরিকল্পিত রাস্তা ও অপর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থার কারণে নগরবাসী প্রতিদিন দুর্ভোগে পড়ছে। যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব নয়। পথচারীদের জন্য আলাদা ফুটপাত, ফুট ওভারব্রিজ এবং স্কুল, কলেজ ও হাসপাতালের সামনে শক্তিশালী ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর মেট্রো সার্ভিস লিমিটেডের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী, বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সহ সভাপতি আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মধু সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, কার্যকরী সভাপতি মো. জহির উদ্দিন, সহ সভাপতি জাকির হোসেন, নুর নবী, যুগ্ম সম্পাদক মো. খোকন, মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক জাফর শিকদার, নুর আহমদ, সদস্য মো. মনির প্রমূখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...