শনিবার, ২২ আগস্ট ২০২৬

প্রযুক্তি, গ্লোবাল প্র্যাকটিস ও জাতীয় স্বার্থই অগ্রাধিকার: বিডা’র নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের পরিচালনায় যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনালে অন্তত একটি আন্তর্জাতিক অপারেটর নিয়োগের লক্ষ্যে কাজ চলছে।

রবিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর ফটকে ‘এজেন্ট ডেস্ক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ডিসেম্বরের শেষ নাগাদ বড় পোর্টগুলোর প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি দেখাতে চাই। কিছু চুক্তি স্বাক্ষর ও গ্রাউন্ড ব্রেকিং শুরু হবে, যাতে নির্বাচনের পর নতুন সরকার এলেও কাজ থেমে না থাকে।”

চৌধুরী আশিক জানান, আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। আধুনিক প্রযুক্তি, বৈশ্বিক সেরা অভ্যাস ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বন্দরের কার্যক্রমে যুক্ত করাই মূল লক্ষ্য।

তিনি বলেন, এনসিটিতে সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর মাত্র এক মাসে কনটেইনার হ্যান্ডলিং ৩০% বেড়েছে, জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম ১৩% কমেছে।

সৌদি আরবভিত্তিক আরএসজিটি অপারেটরের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশে তারা নানা টেকনিক্যাল ও আর্থিক জটিলতায় পড়েছিল, তবে ব্যাংকিং আইন অনুযায়ী তারা অর্থ আত্মসাৎ করে যেতে পারবে না।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বিষয়ে তিনি বলেন, রিপোর্টে দেখা গেছে বছরে ১.৯ মিলিয়ন টিইইউস হ্যান্ডলিং সম্ভব, যেখানে গত বছর ছিল ১.৩ মিলিয়ন। সিডিডিএল সেই সীমা ছাড়ানোর পথে।

প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে ইতোমধ্যে অনলাইন ডকুমেন্ট জমা ও পেমেন্ট চালু হয়েছে, ৫জি এমওইউ সই হয়েছে এবং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কাটানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “বাংলাদেশে পাঁচ বছরের পরিকল্পনার প্রকল্প শেষ হতে ১৫ বছর লাগে—এবার আমরা এই ধারা ভাঙতে চাই।”

শেষে তিনি বলেন, “আমাদের একমাত্র উদ্দেশ্য জাতীয় স্বার্থ। চট্টগ্রাম বন্দরকে ১৫০% ক্ষমতায় চালাতে হবে, কারণ বেপজা, বেজা, হাইটেক পার্ক, শিল্পায়ন—সব ক্ষেত্রেই এই বন্দরই মূল চালিকাশক্তি।”

ব্রিফিংয়ে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...