চট্টগ্রাম নগরীতে লোহার রডবাহী একটি ট্রেলারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পলিটেকনিক সড়কের আগা খাঁর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে।
নিহত স্কুলছাত্র মোহাম্মদ সজীব নগরীর পাহাড়তলী এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। আহতদের বয়সও ১৭ বছর এবং তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর পাল জানান, লোহার রডবাহী ট্রেলারের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।
আর এইচ/
