সাতকানিয়া কেরানিহাট মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি মামলায় ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন বাস চালানো এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের মতো আইন অমান্যের অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন বলেন , সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
আর এইচ/
