শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার : আসিফ মাহমুদ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং যুব ঋণ নীতিমালাকে যুগোপযোগী করা হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন এবং ১০টি জেলার ১৩টি উপজেলার মিনি স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধনের পর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ চালু হয়েছে। উদ্যোক্তা সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিডা এবং আইসিটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে এবং একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত প্রায় দেড়শ’ উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধন হয়েছে। পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও স্টেডিয়াম নির্মাণ করা হবে। এসব স্টেডিয়াম সচল রাখতে স্থানীয় ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

আরও পড়ুন

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অধীনে...