শনিবার, ২২ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহনন

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

লোহাগাড়ায় সিএনজি কিনে না দেয়ায় পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে রিয়াজ উদ্দীন(২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার ( ৯ আগস্ট)ভোরে উপজেলার চুনতি মৌলানা পাড়ায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আত্মহত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজ উদ্দীন উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৌলানা পাড়ার বাসিন্দা সাহাব উদ্দীনের এক মাত্র পুত্র।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত যুবক কিছুদিন আগে অটোরিকশা চালাত, পরে সেটি বিক্রি করে সব টাকা খরছ করে ফেলেন। পর কিছুদিন রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। ঘটনার বেশ কয়েকদিন আগে থেকেই তার সৌদি প্রবাসী বাবাকে বলে টাকা এনে একটি সিএনজি কিনে দেয়ার জন্য মাকে দিয়ে বিভিন্ন ভাবে চাপ চাপ সৃষ্টির করছিল।এমন কি কযেকবার আত্মহত্যার হুমকি ও দিয়েছিল।মা বলেছিল বাবা বিদেশ থেকে আসলে কিনে দেবে।ভোরে নিহতের বোন ঘুমে থেকে উঠে পাশের রুমে যাবার সময় ভোর ৬ টার দিকে ঘরের বিমের সাথে নিহতের ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।মা বোনের শোর চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে চুনতি ফাঁড়ির এস আই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনার পর ময়না তদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবক আত্মহত্যা করেছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলাও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...