বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চকরিয়ায় ৩০০ পরিবারকে দেওয়া হলো- নামজারি খতিয়ান ও গৃহের চাবি

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় চকরিয়ায় আরও ৩০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দেওয়া হয়েছে উপহার জমিসহ নতুন বাড়ি।

আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে বাড়ি হস্তান্তরের সময় চকরিয়ার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীন এসব পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। আজ থেকে তারা মুজিব জন্মশতবর্ষের উপহারের নতুন বাড়িতে মাথা গোঁজার ঠাই পেলো।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ইতোমধ্যে দ্বিতীয়দফায় ৩০০ উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবার যাচাই-বাছাইয়ের মাধ্যমে চুড়ান্ত করা হয়েছে। উপকারভোগী এসব পরিবারের নামে ইতোমধ্যে কবুলিয়ত দলিল এবং খতিয়ানও সৃজন করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী একযোগে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে তাদেরকে নতুন বাড়িতে তুলে দেওয়াসহ কবুলিয়ত দলিল এবং খতিয়ান হস্তান্তর করা হয়। এ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় সকাল ৯টায় বাড়িসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করার চুড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নের ৩০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব শতবর্ষের উপহার হিসেবে নতুন এই বাড়ি দেওয়া হয়েছে। এর আগে প্রথমদফায় তিন ইউনিয়ন খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালীর ৮০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দেওয়া হয় উপহার হিসেবে নতুন বাড়ি। তৃতীয়দফায় গৃহহীন ও ভূমিহীন আরও ৫০ পরিবার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের আরও ২০ পরিবারকে পুনর্বাসন করা হবে জায়গাসহ নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার মাধ্যমে। এজন্য সকল ধরণের দাপ্তরিক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব জন্মশতবর্ষের উপহার হিসেবে দ্বিতীয় দফায় উপজেলার ১৫টি ইউনিয়নের ৩০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে এসব বাড়ি হস্তান্তর করেন।এজন্য আমাদের
সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ আরও বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রথমদফায় তিন ইউনিয়নের ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে জায়গাসহ নতুন বাড়ি উপহার দেওয়ার মাধ্যমে। তৃতীয়দফায় আরও ৫০ পরিবার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের আরও ২০ পরিবারসহ সর্বমোট ৪০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...

‘সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা নিজস্ব স্বকীয়তায় ধর্ম পালন করতে পারবেন’

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন...