রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

‘বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক ড. আলী রীয়াজ বলেছেন, “বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার নয়।” তিনি বলেন, “বিরাট একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনের সবটাই যদি অন্তর্বর্তী সরকার করে, তবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে না।”

বুধবার সকালে রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

সংলাপে ড. রীয়াজ সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, “গত ষোল বছর ধরে যে পরিস্থিতি আপনারা মোকাবিলা করেছেন, কেন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন কিছু তৈরি হয়নি, যারা সেই সময়কে রিভিউ করতে পারত?”

তিনি আরও বলেন, “সাংবাদিকদেরকে মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি—আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি সাংবাদিক না রাজনীতিবিদ?”

এক বছর আগে জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, “সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকা সাংবাদিকরা কী বলেছিলেন, তা আপনারা জানেন। সেটি কি সাংবাদিকতা ছিল?”

বাংলাদেশের সাংবাদিক সংগঠনগুলোর রাজনৈতিক বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ড. রীয়াজ। তিনি বলেন, “বিএফইউজে, ডিইউজে—সবকিছু দলীয়ভাবে বিভক্ত হয়ে গেছে। এরপরও আমরা সাংবাদিকতার স্বাধীনতা চাই। এটা কি বাস্তবসম্মত?”

তিনি অভিযোগ করেন, “বাংলাদেশের সম্পাদক পরিষদের বিপরীতে রাজনৈতিক বিবেচনায় গঠিত হয়েছে আরেকটি কাঠামো, যা আদতে রাজনীতির জন্য ব্যবহৃত হচ্ছে।”

সংলাপে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, “গত ৫৪ বছরে একই পরিস্থিতি দেখে এসেছি। সরকার বদলায়, আমরাও বদলে যাই। রাজনীতি মুক্ত না হলে সাংবাদিকতা মুক্ত হবে না।”

তিনি বলেন, “সাংবাদিকতায় চাপ আসবেই, তবে সেই চাপ আমরা নিজেরাই তৈরি করেছি। রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে সাংবাদিকতার আদর্শ থেকে সরে এসেছি।”

তিনি আরও যোগ করেন, “আইন করে কাউকে দায়িত্বশীল করা যায় না। দায়িত্বশীলতা নিজের মধ্য থেকেই আসতে হবে।”

সাংবাদিকতা ও রাজনীতির বর্তমান সম্পর্ক নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “বর্তমানে কিছুটা স্বস্তির পরিবেশ আছে, কিন্তু রাজনৈতিক সরকার এলে পরিস্থিতি দ্রুত পাল্টে যাবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট ও জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান।

আশঙ্কা প্রকাশ করে এই সম্পাদক বলেন, ‘আমার ভয় এবং আশঙ্কা রাজনৈতিক সরকার আসলে এখন যে পরিস্থিতি, এখন তো অনেকটা বেহেস্তের পরিস্থিতি, সেটা পাল্টে যাবে। দ্রুত পাল্টে যাবে। আমি জানি কেন পাল্টে যাবে। সেটা সামনে রেখে আমাদের চিন্তা করতে হবে।’সেরা রেস্তোরাঁ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) প্রেসিডেন্ট ও টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণফোরাম প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের এডিটর-ইন-চিফ রেজাওয়ানুল হক রাজা, সিজিএসের এক্সিকিউটিভ ডিরেক্টর পারভেজ করিম আব্বাসী ও ফ্রিলান্স সাংবাদিক কাজী জেসিন প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের কঠোর হাতে দমন করা হবে...