শনিবার, ২২ আগস্ট ২০২৬

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পথে বাধা দেখছে না বিএনপি: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে বিএনপি কোনো বাধা দেখছে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে আমরা কোনো বাধা দেখছি না। কাজেই দুশ্চিন্তার কিছু নেই। সরকার এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে বলে আমরা আশা করছি। সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হবে।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তবে ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি সুপারিশ নিয়ে আমাদের ভিন্নমত রয়েছে।”

এর আগে বিএনপির দুই শীর্ষ নেতা হাটহাজারী পৌঁছে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী এবং জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে তাঁরা মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী ও শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জুমার নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিএনপি নেতারা ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে হেফাজতের বর্তমান আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সফরে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির নেতা নূর মোহাম্মদ ও সরোয়ার আলমগীর, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জাসাস উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি হেফাজতের নেতৃবৃন্দসহ আলেম-ওলামাদের সমর্থন অর্জনের কৌশল নিয়েই এ সফর করেছে।

উল্লেখ্য, এর আগে ২০ জুলাই চট্টগ্রামে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ সমাবেশে যোগ দিতে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারাও হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন ও কবর জিয়ারত করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...