বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নগরজুড়ে সরেজমিন পরিদর্শনে ডা. শাহাদাত

“চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি: মেয়র শাহাদাত”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ভারী বর্ষণের মধ্যে জলাবদ্ধতা সমস্যার বাস্তব চিত্র পরিদর্শনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, “জলাবদ্ধতা চট্টগ্রাম শহরের দীর্ঘদিনের সমস্যা। এর স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে এবং নগরবাসীকেও হতে হবে আরও সচেতন।”

সোমবার ( ২৮ জুলাই) মেয়র চকবাজার, কাতালগঞ্জ, জিইসি মোড়, পাঁচলাইশ, ওয়াসা মোড়, বাকলিয়া ও লালখানবাজারসহ জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করেন।

কাতালগঞ্জ রোড পরিদর্শনকালে স্থানীয়দের অভিযোগ শোনেন এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে প্রকৌশলীদের নির্দেশনা দেন।

তিনি বলেন, “ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করতে হবে। আমরা শুধু সাময়িক নয়, বরং স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছি।”

পরিদর্শনকালে মেয়র জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে লিফলেট বিতরণ করেন এবং মাইকিং কার্যক্রম তদারকি করেন।

এছাড়া বাটালি পাহাড় সংলগ্ন ঝুঁকিপূর্ণ বসবাসকারী তিনটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মেয়র জানান, “পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে কেউ যাতে না বসবাস করে, সে জন্য আমরা কঠোর অবস্থানে আছি।”

ডা. শাহাদাত বলেন, “বিল্ডিং কোড না মেনে গড়ে ওঠা স্থাপনাই জলাবদ্ধতার অন্যতম কারণ। আমি নিজে পরিদর্শনে গিয়ে দেখেছি, কিছু ভবন নির্মাণে নিয়ম মানা হয়নি। এসব বিষয়ে সিডিএ’র সাথে কথা বলবো। নালা দখল করে নির্মিত স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে এবং সেগুলো পরিষ্কার করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রাইমারি ড্রেনেজ সিস্টেম কার্যকর রাখার জন্য সার্ভিস ড্রেনগুলো পরিচ্ছন্ন রাখা জরুরি। আগে যেভাবে সারাদিন পানি জমে থাকত, এখন তা থাকে না। বৃষ্টি থামার এক-দেড় ঘণ্টার মধ্যে পানি চলে যাচ্ছে, তবে আমরা চাই আরও দ্রুত নিষ্কাশন নিশ্চিত হোক।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...